মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের বড় সিদ্ধান্ত
মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। চীনের বাইটড্যান্স মালিকানাধীন এই অ্যাপটি তাদের মার্কিন কার্যক্রমের একটি বড় অংশ আমেরিকান বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পন্ন করেছে।
এই চুক্তির আওতায় টিকটক একটি নতুন মার্কিন সত্তা গঠন করেছে, যেখানে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক ম্যানেজমেন্ট এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। নতুন এই সত্তার মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তা ও কনটেন্ট নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে। সাত সদস্যবিশিষ্ট একটি আমেরিকান বোর্ড এই কার্যক্রম পরিচালনা করবে।
চুক্তি অনুযায়ী, নতুন টিকটক মার্কিন কোম্পানির ৫০ শতাংশ মালিকানা থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে, বাইটড্যান্সের মালিকানা থাকবে ৩০.১ শতাংশ এবং বাকি অংশ অন্যান্য শেয়ারহোল্ডারদের। যদিও সমালোচকরা বলছেন, এই উদ্যোগ মার্কিন জাতীয় নিরাপত্তা আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ কি না—তা এখনো পরিষ্কার নয়।
#টিকটক #প্রযুক্তি_সংবাদ #ডেটা_নিরাপত্তা
#TikTok #TechNews #DataSecurity

