প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকারের প্রয়াণ
বাংলা লোকসংগীতের প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তে/কাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার প্রয়া/ণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বান্দনাল গ্রামে জন্ম নেওয়া সুনীল কর্মকার শৈশবে টাইফয়েডে আ/ক্রান্ত হয়ে দৃষ্টি হারান। তবে দৃষ্টিহীনতা তাকে থামাতে পারেনি। তিনি ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনে বাউল সংগীতে নিজেকে উৎসর্গ করেন এবং কণ্ঠের আবেগ ও গভীরতায় হয়ে ওঠেন অনন্য।
লোকসংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন। টিভি, মঞ্চ ও যাত্রাপালায় তার গাওয়া অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।
#সুনীল_কর্মকার #বাউল_সংগীত #বাংলা_সংস্কৃতি
#BaulMusic #SunilKarmakar #BanglaCulture

