যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার এখনই সময়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড আর্ল কলিন্স। এক বিশ্লেষণধর্মী লেখায় তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যু/দ্ধ, গাজায় ইসরা/ইলি আ/গ্রাসন এবং ই/রানসহ বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপের হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি অভিযোগ করেন, নাইজেরিয়ায় বো/মা হামলা, ভেনেজুয়েলায় অনুপ্রবেশ এবং সে দেশের প্রেসিডেন্টকে গ্রে/ফতারের চেষ্টা যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির স্পষ্ট উদাহরণ। শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও দ/মন-পীড়ন বেড়েছে বলে লেখাটিতে উল্লেখ করা হয়।

অধ্যাপক কলিন্স বলেন, এমন পরিস্থিতিতে বিশ্ববাসীর উচিত মার্টিন লুথার কিং জুনিয়রের দেখানো অহিংস আন্দোলনের পথ অনুসরণ করা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই হতে পারে শান্তিপূর্ণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

#যুক্তরাষ্ট্র #আন্তর্জাতিক_রাজনীতি #বিশ্ব_সংকট
#USA #GlobalPolitics #WorldCrisis

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *