সনদ জা/লি/য়া/তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ জা/লি/য়া/তি ও ভুয়া সনদ ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর গভর্নিং বডির সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়লেও সনদ জা/লি/য়া/তির কারণে সেই সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর। চাকরিদাতারা যদি বাংলাদেশি কর্মীদের ওপর আস্থা হারিয়ে ফেলে, তবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সব উদ্যোগই ব্যর্থ হয়ে যাবে বলে তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অভিন্ন ও মানসম্মত সনদ ব্যবস্থা চালু হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রমশক্তির গ্রহণযোগ্যতা বাড়বে। একই সঙ্গে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
#শ্রমবাজার #সনদ_জালিয়াতি #প্রধান_উপদেষ্টা #এনএসডিএ
#BangladeshLabourMarket #SkillCertificate #NSDA #GlobalEmployment

