সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধা/জ্ঞা

রাজনীতি

সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধা/জ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার দেশত্যাগে নিষেধা/জ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নীল কমল পাল তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধা/জ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, মো. আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ কোর্টের বিচারকদের সঙ্গে যোগসাজশ করে স্বর্ণ ব্যবসায়ী, মা/দক কারবারি এবং বিভিন্ন ভিআইপি আ/সামিদের জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করিয়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। সেই অর্থ বিদেশে পা/চার করা হয়েছে বলেও অনুসন্ধানে উঠে এসেছে। একই সঙ্গে তার নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতেই আদালত তাদের দেশত্যাগে নিষেধা/জ্ঞা আরোপ করেছেন।

#দেশত্যাগে_নিষেধাজ্ঞা #দুদক #ঢাকা_আদালত
#TravelBan #ACC #BangladeshCourt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *