আবু সাঈদ হ/ত্যা মামলায় আজও সাক্ষ্য তদন্ত কর্মকর্তার
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হ/ত্যা ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন।
সোমবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তৃতীয় দিনের মতো তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই শুনানি হচ্ছে।
আজকের সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা মামলার অবশিষ্ট আসামিদের ব্যক্তিগত দায় ও ঘটনার পূর্ণ বিবরণ উপস্থাপন করবেন। এর আগে তিনি ১৬ জন আসামির বিরুদ্ধে দায় তুলে ধরেছেন। এ মামলায় তিনি ২৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন।
জবানবন্দিতে তিনি তদন্ত চলাকালে কোথা থেকে কীভাবে আলামত জব্দ করা হয়েছে, তার বিস্তারিত তুলে ধরছেন। সাক্ষ্যগ্রহণ শেষে গ্রে/ফ/তার ও পলা/তক আসামিদের আইনজীবীরা তাকে জেরা করবেন।
এর আগে মামলায় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একাধিক কর্মকর্তা এবং আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষীরা আদালতে জবানবন্দি দিয়েছেন। এ পর্যন্ত মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এই মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়জন গ্রে/ফ/তার রয়েছেন এবং বাকি আসামিরা পলা/তক। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।
#আবুসাঈদ #হত্যামামলা #আন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনাল #জুলাইঅভ্যুত্থান
#AbuSaeed #MurderCase #ICTBangladesh #HumanRights #Justice

