পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র

রাজনীতি

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। শিক্ষার্থীদের অনুরোধ ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি জানান, এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্র/তারণা করা হবে।

শনিবার গণমাধ্যমে তিনি বলেন, শিক্ষার্থীরা চান তিনি দায়িত্বে থেকে কাজ চালিয়ে যান। বিরোধীদের চাপে পড়ে দায়িত্ব ছাড়লে সেটি গণবিরোধী হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, ডাকসুর গঠনতন্ত্রেও এ ধরনের পদত্যাগের বিষয়টি স্পষ্টভাবে সমর্থিত নয়।

উল্লেখ্য, মাঠে খেলতে আসা কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র। এরপর ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকেননি।

#ডাকসু #ঢাবি #ছাত্ররাজনীতি
#DUCSU #StudentPolitics #CampusNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *