এস আলম ও পিকে হালদার মামলার বিচার শুরু

দেশের খবর

এস আলম ও পিকে হালদার মামলার বিচার শুরু

দুর্নীতি ও অর্থ আত্মসা/তের বহুল আলোচিত মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং আর্থিক খাতের আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে ৩৪ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসা/ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলায় এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌসসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের নামে ৩৪ কোটি টাকার ঋণ অনুমোদন করে তা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি সুপরিকল্পিত অর্থ লু/টের ঘটনা। বর্তমানে দুজন আসামি কারাগারে রয়েছেন, বাকিরা পলা/তক। এই মামলার বিচার শুরু হওয়ায় দেশের আর্থিক খাতে বড় ধরনের বার্তা গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

#দুদক #এস_আলম #পিকে_হালদার
#MoneyLaundering #AntiCorruption #BangladeshCourt

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *