ঢাকায় শুরু হচ্ছে সবচেয়ে বড় ফ্র্যাগরেন্স এক্সিবিশন

ক্রিয়েশন দেশের খবর ফ্যাশন বিনোদন লাইফ স্টাইল
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাগরেন্স এক্সিবিশন বা সুগন্ধী মেলা। শুক্রবার (১৭ অক্টোবর) থেকে গুলশান-১, এলিট কনভেনশন হলে দুইদিন ব্যাপী এই মেলা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এবারের এক্সিবিশনে অংশগ্রহণ করছে ৩০টির বেশি ব্র্যান্ড ও এক্সহিবিটার। থাকবে ডিজাইনার পারফিউম, এক্সক্লুসিভ নীশ পারফিউম, আর্টিসানাল ব্লেন্ড, ইনস্পায়ার্ড পারফিউম, আতর — ন্যাচারাল ও সিন্থেটিক, এমনকি এমন কিছু ফ্র্যাগরেন্স যা সাধারণ বাজারে পাওয়া যায় না।
মেলায় থাকছে র্যাফেল ড্র, প্রতিটি স্টলে ফ্রি স্নিফিং স্টেশন, ব্লেন্ডিং কন্টেস্ট যেখানে অংশগ্রহণকারীরা নিজস্ব ঘ্রাণ তৈরি করতে পারবে। এছাড়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সরাসরি আড্ডা, ফুড জোনে নানা ধরনের খাবারের আয়োজন এবং স্টল থেকে ফ্রি গিফট পাওয়ার সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *