জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে

দেশের খবর
জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের উদ্বেগের প্রেক্ষাপটে পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এলডিসি থেকে উত্তরণ ঘটলে রপ্তানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ প্রধান বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারানোর ফলে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমতে পারে।
এই প্রেক্ষাপটে জাতিসংঘ হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর ঢাকায় সফর করবে।
প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করবে এবং সম্ভাব্য প্রভাব ও সমাধান নিয়ে আলোচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *