প্রবাসী ভোটারদের জন্য ইসির নতুন নির্দেশনা

রাজনীতি

প্রবাসী ভোটারদের জন্য ইসির নতুন নির্দেশনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে হঠাৎ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দিতে চান, তাদের অবশ্যই আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মতে, দেরিতে পাঠানো ব্যালট গ্রহণে জ/টিলতা তৈরি হতে পারে। তাই প্রবাসীদের দ্রুত ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘোষণার পর প্রবাসী ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

#প্রবাসী_ভোট #ইসি #জাতীয়_নির্বাচন
#OverseasVoting #BangladeshElection #EC

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *