শিক্ষক নিয়োগ পরীক্ষায় অস/দুপায়, কারাদণ্ড
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অস/দুপায়ের অভিযোগে ঠাকুরগাঁওয়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে স্মার্টফোন ও সিম-সাপোর্টেড ডিভাইস বহনের অভিযোগে তাদের আটক করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রশাসন জানায়, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অ/নিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
#শিক্ষক_নিয়োগ #অসদুপায় #কারাদণ্ড #ঠাকুরগাঁও
#TeacherRecruitment #ExamFraud #MobileCourt #Thakurgaon

