ঢাকা ছাড়লেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক রাজনীতি

ঢাকা ছাড়লেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি বাংলাদেশ ছাড়েন বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আনুষ্ঠানিক সফর শেষ করে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক চলাকালে বিভিন্ন দেশের কূটনীতিক ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা শোক জানাতে ঢাকায় আসেন। ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

#ঢাকা_সংবাদ #ভুটান #পররাষ্ট্রমন্ত্রী #খালেদা_জিয়া #রাষ্ট্রীয়_শোক
#DhakaNews #Bhutan #ForeignMinister #KhaledaZ/ia #Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *