হানিয়া আমিরের বিয়ে নিয়ে গুঞ্জন
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে আবারও আলোচনার ঝড়। অভিনয় ও সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই শিরোনামে থাকা এই তারকাকে নিয়ে সম্প্রতি ছড়িয়েছে বিয়ের গুঞ্জন।
শোনা যাচ্ছে, ২০২৬ সালেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক রহস্যময় মন্তব্য থেকেই নতুন করে জল্পনার জন্ম হয়।
সম্প্রতি হানিয়ার একটি পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ এর জবাবে অভিনেত্রী মজার ছলে লেখেন, ‘আমিও শুনছি।’ তার এই ছোট্ট মন্তব্যই নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
এদিকে গুঞ্জনের সঙ্গে আবার উঠে এসেছে হানিয়ার সাবেক প্রেমিক, পাকিস্তানের জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালে তাদের সম্পর্কের শুরু হলেও ২০২০ সালে আলাদা হয়ে যান দু’জন। তবে নেটমাধ্যমে ছড়ানো আলোচনায় দাবি করা হচ্ছে, পুরনো সেই সম্পর্ক নাকি আবার নতুন করে জোড়া লেগেছে।
যদিও এ বিষয়ে এখনো হানিয়া আমির বা আসিম আজহার—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিক থেকেও সময়টা দারুণ যাচ্ছে হানিয়ার। সম্প্রতি ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
সব মিলিয়ে সত্যিই কি হানিয়া আমিরের বিয়ের সানাই বাজতে চলেছে, নাকি এটি শুধুই গুঞ্জন—তা জানতে ভক্তদের অপেক্ষা করতেই হচ্ছে।
#হানিয়া_আমির #পাকিস্তানি_অভিনেত্রী #বিনোদন_সংবাদ #বি/য়ে_গুঞ্জন #শোবিজ
#HaniaAamir #PakistaniActress #EntertainmentNews #MarriageR/umor #Showbiz

