বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ভাইরাল সৃজিত–মিথিলা–আইরার পুরোনো ছবি
টালিউড পরিচালক সৃজিত মুখার্জি ও জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক এমন সময় তাদের সঙ্গে মেয়ে আইরার একটি ছবি হঠাৎ ভাইরাল হয়ে নতুন করে জল্পনা বাড়িয়েছে।
ছবিটি ছড়িয়ে দাবি করা হচ্ছে— গুঞ্জন ভুল প্রমাণ করে আবারও এক হয়েছেন সৃজিত–মিথিলা এবং মেয়েকে নিয়ে বাইরে ঘুরতেও গেছেন। অনেকে ছবিটিকে ‘পুনর্মিলন’-এর প্রমাণ হিসেবে শেয়ার করছেন।
তবে সত্য হলো— ছবিটি নতুন নয়। এটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ এটি আরও আগের তোলা ছবি, যার সঙ্গে বর্তমান সম্পর্ক বা বিচ্ছেদ গুঞ্জনের কোনো যোগ নেই।
সম্প্রতি একটি পডকাস্টে মিথিলা বলেন—
“২০২৪ সালের জুলাইয়ের পর আমি কলকাতাই যাইনি। আমার ভিসা নেই।”
স্বামী–স্ত্রীর সম্পর্ক এখন কী অবস্থায়— এমন প্রশ্নে তিনি স্পষ্ট উত্তর না দিয়ে বলেন—
“এটা যারা বলছে তারা বলছে। আমি কিছু বলব না। তবে পাসপোর্টে তার নাম এখনো আছে।”
অভিনেত্রীর এমন মন্তব্যের পর থেকেই আলোচনা আরও তীব্র হয়। আর সেই আবহেই ভাইরাল ছবিটি নতুন বিভ্রান্তি তৈরি করেছে।
সুতরাং, সৃজিত–মিথিলার পুনর্মিলন নিয়ে যে দাবি করা হচ্ছে, তা গুজব ছাড়া কিছুই নয়।

