রোহিঙ্গা ক্যাম্পে আ/গুনে স্বাস্থ্যকেন্দ্র পুড়ে ছাই

দেশের খবর
রোহিঙ্গা ক্যাম্পে আ/গুনে স্বাস্থ্যকেন্দ্র পুড়ে ছাই
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে দুটি স্থানে অগ্নিকা/ণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ পুড়ে গেছে এবং বেশ কয়েকটি বসতঘর ভ/স্মীভূত হয়েছে। শীতের মৌসুমে ঘনঘন আ/গুনের ঘটনায় ক্যাম্পজুড়ে আ/তঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে উখিয়ার মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আ/গুন লাগে। এতে ‘ওবাট হেলথ পোস্ট’ নামে পরিচিত একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের প্রায় দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আ/গুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতা/হতের খবর পাওয়া যায়নি। তবে স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামো, ভেতরের চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
২০১৭ সালে মিয়ানমার থেকে নির্যা/তনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য দাতব্য সংস্থা ওবাট হেল্পারস ইউএসএ এই স্বাস্থ্যকেন্দ্রটি স্থাপন করেছিল। বর্তমানে এটি হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ-এর অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এখান থেকে রোহিঙ্গা ও আশপাশের স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতেন।
ওবাট হেলপারস বাংলাদেশের হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ জানান, আকস্মিক অগ্নিকা/ণ্ডে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে গেছে। আ/গুনের কারণ এখনো নিশ্চিত নয়, তদন্ত চলছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের একটি ব্লকে আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে যায়। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে আ/গুন ছড়িয়ে পড়ায় ক্যাম্পে চরম আতঙ্ক তৈরি হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, একটি ইউনিট আ/গুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আ/গুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *