আসিফ মাহমুদের ফেসবুক পেজ অপসারণ

রাজনীতি
আসিফ মাহমুদের ফেসবুক পেজ অপসারণ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজ অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লাখের বেশি ফলোয়ার থাকা এই পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) আসিফ মাহমুদ নিজের আরেকটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে পেজ হারানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি অভিযোগ করেন, ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্ট ও ভিডিও কেন্দ্র করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করার কারণেই তার ভেরিফাইড অফিশিয়াল পেজটি সরিয়ে নেওয়া হয়েছে।
পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ওসমান হাদি সংক্রান্ত একাধিক পোস্ট ও ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয়েছে। এর ফলে তার প্রায় ৩০ লাখ ফলোয়ারের পেজটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যায়।
তিনি আরও জানান, হাদি সংশ্লিষ্ট তিনটি ভিডিওতেই একসঙ্গে স্ট্রাইক পড়েছে, যা স্বাভাবিক নয় বলে তিনি মনে করছেন। বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতা ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ঘটনাটি ঘিরে অনেকে বলছেন, বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘবদ্ধ রিপোর্টিং এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এতে ব্যক্তিগত ও রাজনৈতিক মত প্রকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *