কবর জিয়ারত করলেন তারেক রহমান

রাজনীতি

কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানী ঢাকার বনানী কবরস্থানে গিয়ে কোকোর কবর জিয়ারত ও দোয়া করেন।

এ সময় তারেক রহমান তার শ্বশুর, রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

আরাফাত রহমান কোকো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এর আগে শনিবার নির্বাচন কমিশন ভবনে গিয়ে তারেক রহমান তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। ইসির ইটিআই-১০৪ নম্বর কক্ষে তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হয়।

এদিন এরও আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং গুলি/হা/ম/লা/য় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর বের হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

#তারেক_রহমান #আরাফাত_রহমান_কোকো #বনানী_কবরস্থান #বিএনপি
#TariqueRahman #ArafatRahmanKoko #BNP #BangladeshPolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *