সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা চান সিইসি

রাজনীতি
সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা চান সিইসি
ভোটারদের জন্য একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব পক্ষের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই—জাতিকে একটি ক্রে/ডিবল নির্বাচন উপহার দেওয়া। ভালো নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব, আর এ জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা জরুরি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসে নির্বাচন কমিশন (ইসি)। উদ্বোধনী বক্তব্যে সিইসি পর্যবেক্ষকদেরকে ইসির সহযোদ্ধা হিসেবে মাঠে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, অতীতের ভুল–ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগোতে চায়। একটি স্বচ্ছ, সহিংসতামুক্ত ও জবাবদিহিতাপূর্ণ ভোট আয়োজনের জন্য পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
সিইসি আরও দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন—
১) নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করতে হবে।
২) যেসব পর্যবেক্ষক মাঠে কাজ করবেন, তারা যেন কোনো রা/জনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন—এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে স্বচ্ছতা, নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে ইসি সব মহলের সহযোগিতা আশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *