এনসিপি-জামায়াত জোট প্রসঙ্গে যা বললেন আব্দুল কাদের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে জোট গঠনের বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মনে করেন, এই জোটের মাধ্যমে তরুণদের রাজনীতির সম্ভাবনার অবসান ঘটতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের ভেতরেই বিলীন হয়ে যাবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে আব্দুল কাদের এসব তথ্য তুলে ধরেন। তিনি লেখেন, সারাদেশের মানুষের ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গুটিকয়েক নেতার স্বার্থ রক্ষায় এমন আত্মঘা/তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এই জোটের ঘোষণা আসতে পারে বলেও দাবি করেন তিনি।
আব্দুল কাদেরের দাবি অনুযায়ী, শুরুতে এনসিপি জামায়াতের কাছে ৫০টি আসন চাইলেও শেষ পর্যন্ত দরকষাকষির মাধ্যমে তা ৩০টি আসনে নেমে আসে। চুক্তি অনুযায়ী এনসিপি বাকি ২৭০টি আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামায়াতকে সহায়তা করবে।
তিনি আরও দাবি করেন, জোটের অংশ হিসেবে আসনপ্রতি এনসিপিকে নির্বাচনি খরচ বাবদ দেড় কোটি টাকা দেওয়া হবে। ৩০টি আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে।
পোস্টের শেষাংশে আব্দুল কাদের অভিযোগ করেন, এই সমঝোতার মাধ্যমে বহু তরুণের স্বপ্ন ও রাজনৈতিক আশা ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, যারা নিজেদের ক্যারিয়ার ও পরিবার ছেড়ে দেশের জন্য রাজনীতিতে এসেছিল, তাদের স্বপ্ন এক রাতেই মাটিচাপা দেওয়া হয়েছে।
#এনসিপি #জামায়াত #বাংলাদেশরাজনীতি #রাজনৈতিকজোট #আব্দুলকাদের #তরুণরাজনীতি #রাজনীতিখবর
#NCP #Jamaat #BangladeshPolitics #PoliticalAlliance #AbdulKader #YouthPolitics #PoliticalNewsBD

