ঐতিহাসিক প্রত্যাবর্তন, ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

রাজনীতি

ঐতিহাসিক প্রত্যাবর্তন, ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ঐতিহাসিক উত্তেজনা। এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছেন দেশের ৬৩ জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। তাকে কেন্দ্র করে রাজধানীতে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে দলটি।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে সরাসরি কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে অবস্থান করবেন তারেক রহমান।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সম্প্রতি এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে জাইমা রহমান লেখেন, দীর্ঘ সময় পর দেশে ফেরা মানেই অনুভূতির এক অনন্য সংমিশ্রণ।

এদিকে সংবর্ধনাকে ঘিরে কুড়িল-৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এই আয়োজন হবে মানুষের মহামিলনে পরিণত। দলীয় ও সরকারি উভয় পর্যায়েই নেওয়া হয়েছে কঠোর নিরা/পত্তা ব্যবস্থা।

তারেক রহমানের স্বাগত জানিয়ে রাজধানীর পল্টন, গুলশান, উত্তরা, বনানী, মহাখালী, কাওরান বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে শহর। ব্যানারে লেখা রয়েছে— ‘লিডার আসছে’, ‘হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত’।

এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে স্বাগত মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। দলীয় নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্ব।

#তারেকরহমান #বিএনপি #রাজনৈতিকসংবাদ #ঢাকাসংবাদ #স্বদেশপ্রত্যাবর্তন
#TariqueRahman #BNP #BangladeshPolitics #DhakaNews #PoliticalUpdate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *