বগুড়া-৬: তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিপুল সংখ্যক উৎফুল্ল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান
সাবেক এমপি ও বগুড়া-৫ আসনের প্রার্থী জিএম সিরাজ
জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম
সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন
শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।
মনোনয়নপত্র উত্তোলনের পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আমরা আশা করি, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।”
একই দিনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত ছিলেন এবং ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

