জনগণের টাকায় নির্বাচনি প্রচারণায় হাদি
ঢাকা-৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়বহুল রাজনীতির প্রচলিত ধারা ভেঙে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। কোটি টাকা খরচের প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি সাধারণ জনগণের দেওয়া অনুদানের ওপর ভর করেই নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
নিজের ব্যক্তিগত ফান্ড থেকে কোনো অর্থ ব্যয় না করে গত কয়েক দিনে তিনি গণমানুষের ভালোবাসা ও সহযোগিতায় পেয়েছেন ২১ লাখ টাকারও বেশি অনুদান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান হাদি।
ভিডিওতে তিনি বলেন, চলতি ডিসেম্বরের প্রথম ১০ দিনে বিভিন্ন মাধ্যমে মানুষের কাছ থেকে তিনি পেয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৮৮০ টাকা। সব মিলিয়ে নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬৫ হাজার ২৯২ টাকা।
এর আগে, ৩০ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে হাদি নির্বাচনি ক্যাম্পেইনের ২১ দিনের আর্থিক হিসাব প্রকাশ করেন। সেখানে দেখা যায়—
ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে ১৩ লাখ ৩১ হাজার ৫৫৭ টাকা, বিকাশে ১ লাখ ৯৮ হাজার ৯৮৯ টাকা, নগদে ৬ হাজার ২৮ টাকা এবং রকেটে ৩ হাজার ৮৩৮ টাকা। সব মিলিয়ে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা।
হাদি জানান, নির্বাচন শেষে ডোনারদের গোপনীয়তা বজায় রেখে পূর্ণ হিসাব ও ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার ঠিক একদিন পরই শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে প্রচারণাকালে দু/র্বৃ/ত্ত/দের গু/লি/তে আ/হ/ত হন তিনি। মাথায় গু/লি/বি/দ্ধ হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সং/ক/টা/প/ন্ন অবস্থায় চিকিৎসাধীন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দেশে নির্বাচনে কা/লো/টা/কা, চাঁ/দা/বা/জি ও পেশী শক্তির ব্যবহার একটি সাধারণ চিত্র। কিন্তু জনগণের অনুদানে পরিচালিত হাদির এই প্রচারণা তরুণ নেতৃত্বের নতুন রাজনৈতিক ধারার একটি স্পষ্ট উদাহরণ হয়ে উঠেছে।

