অস্ট্রিয়ার স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের হিজাব নি/ষিদ্ধ
অস্ট্রিয়ার সংসদ নতুন আইন অনুমোদন করেছে, যার মাধ্যমে ১৪ বছরের কম বয়সি মেয়েরা স্কুলে হিজাব পড়তে পারবে না।
আইনের মূল পয়েন্ট:
প্রাথমিকভাবে ১৪ বছরের কম বয়সি মেয়েদের জন্য হিজাব পরা নি/ষিদ্ধ।
আগামী ফেব্রুয়ারি থেকে শিক্ষক, অভিভাবক ও শিশুদের কাছে নতুন নিয়ম ব্যাখ্যা করা হবে।
বারবার অমান্য করলে অভিভাবককে ১৫০ থেকে ৮০০ ইউরো (১৭৫-৯৩০ ডলার) জরিমানা করা হবে।
প্রায় ১২,০০০ মেয়ে শিক্ষার্থীকে নতুন নিয়ম মেনে চলতে হবে।
সরকারি যুক্তি ও প্রতিক্রিয়া:
সরকারের দাবি: মেয়েদের ‘নিপীড়ন থেকে রক্ষা করা’।
বিরোধী রাজনৈতিক দল গ্রিন পার্টি বলেছে, এটি সংবিধানবিরোধী এবং বৈষম্যমূলক।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই আইন সমাজে বিভাজন আরও বাড়াতে পারে।
পটভূমি:
২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের প্রস্তাব ছিল, কিন্তু সাংবিধানিক আদালত তা বাতিল করেছিল।
নতুন আইনটি সরকার বলছে, সাংবিধানিক এবং বৈধ।
২০১৯ সালের হিসাব অনুযায়ী, তখন ১৪ বছরের কম বয়সি প্রায় ৩,০০০ মেয়ে শিক্ষার্থী হিজাব পড়ত।

