জা/লিয়াতির অ/ভিযোগে বলিউড পরিচালক বিক্রম ভাট গ্রে/ফতার
বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট জা/লিয়াতির অ/ভিযোগে গ্রে/ফতার হয়েছেন। রাজস্থান পুলিশের যৌথ অভিযানে বান্দ্রায় তার শ্যালিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার স্ত্রী শ্বেতাম্বরী-র সঙ্গে মিলিতভাবে ৩০ কোটি টাকা আত্মসাতের অ/ভিযোগ করেছেন উদয়পুরের আইভিএফ বিশেষজ্ঞ ড. অজয় মুর্দিয়া, যিনি ইন্দিরা আইভিএফের প্রতিষ্ঠাতা।
অ/ভিযোগ অনুযায়ী, বিক্রম ভাট ড. অজয় মুর্দিয়ার বিনিয়োগ করা প্রকল্পগুলোর কোনো কাজ সম্পন্ন করেননি এবং টাকা ফেরত দেননি। পুলিশ ইতোমধ্যে লুক আউট নোটিস জারি করেছিল এবং তাদের বিদেশ যাত্রায় নি/ষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিক্রম ভাটকে উদয়পুরে স্থানান্তরের জন্য বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করা হবে।
এই গ্রে/ফতারের ঘটনায় বলিউড বিনোদন জগত এখন তোলপাড়ের মধ্যে।

