কুমিল্লায় গৃহবধূ হ/ত্যা, দেবর-শ্বশুরবাড়ির সবাই পলাতক

দেশের খবর সর্বশেষ
কুমিল্লায় গৃহবধূ হ/ত্যা, দেবর-শ্বশুরবাড়ির সবাই পলাতক
কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল ইউনিয়নের ছোট হরিপুর গ্রামে কুলখানি অনুষ্ঠান থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে নি/র্যা/তন করে হ/ত্যার অভিযোগ উঠেছে দেবর ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরে মুখে বি/ষ ঢেলে এটিকে আত্মহ/ত্যা হিসেবে দেখানোর চেষ্টা করে অভিযুক্তরা। বর্তমানে সবাই পলাতক।
ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় মোস্তফা মিয়ার বাড়িতে। নি/হত সাদিয়া আক্তার (২২) উত্তর কোদালিয়া মুহুরী বাড়ির সৌদি প্রবাসী রেজাউল করিমের মেয়ে এবং ছোট হরিপুর গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সাদিয়াকে নিয়মিত নি/র্যা/তন করা হতো। এছাড়া স্বামীর পরকীয়ার বিষয়ে জানার পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। এই সুযোগে দেবর রাব্বি সাদিয়ার কাছে অশালীন প্রস্তাব দিত বলে অভিযোগ পরিবারের। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হ/ত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের মা রুবি আক্তার।
তিনি আরও জানান, কুলখানি শেষে বাড়ি ফেরার সময় দেবর রাব্বি প্রকাশ্যে সাদিয়াকে মারধর করে ঘরে নিয়ে যায়। এরপর শাশুড়ি, শ্বশুর, ননদসহ সবাই মিলে পি/টিয়ে হ/ত্যা করা হয়। নিহতের চাচা নাজমুল হাসান জানান, লাশ নিতে হাসপাতালে গেলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের করা মামলার পরিপ্রেক্ষিতে ননদ সোনালী আক্তার ও আমেনাকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তরা এখনো পলাতক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *