বিশ্বকাপে মেসি রোনালদোর ফাইনাল দেখার সম্ভাবনা নেই

খেলাধুলা
বিশ্বকাপে মেসি রোনালদোর ফাইনাল দেখার সম্ভাবনা নেই
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফুটবলপ্রেমীদের অনেক আগে থেকেই সবাই চায় বিশ্বকাপের মতো বড়ো ইভেন্টে এই দুই মহারথীর মুখোমুখি লড়াই যদিও দুজনের ঝাঁজ আগের মতো নেই তবুও যুগের সেরা এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্ভাব্য সবচেয়ে নাটকীয় পরিসমাপ্তি হতে পারত একটি বিশ্বকাপ ফাইনাল। কিন্তু যারা এমন দৃশ্যপট আশা করছিলেন, তাদের জন্য খবরটা হতাশার। কারণ, আর্জেন্টিনা ও পর্তুগাল একই অর্ধে পড়ায় ফাইনালে তাদের দেখা হওয়ার কোনো সুযোগ নেই।
ফাইনালে না হলেও কোয়ার্টার-ফাইনালে মেসি ও রোনালদোর দেখা হওয়া খুবই সম্ভব। এতে কিছুটা সান্ত্বনা পেতে পারে ফিফাও। ড্র–এর চিত্র বলছে, আর্জেন্টিনা ও পর্তুগাল যদি নিজ নিজ গ্রুপের সেরা হয়ে শেষ বত্রিশ ও শেষ ষোলোতে উঠতে পারে তাহলেই কোয়ার্টারে মুখোমুখি হবেন মেসি-রোনালদো। এমন হলে সেটাও ফুটবল ভক্তদের জন্য হবে বিশেষ কিছু। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে নিয়ে গঠিত তুলনামূলক সহজ গ্রুপে শীর্ষে শেষ করতে আর্জেন্টিনার তেমন সমস্যা হওয়ার কথা নয়। অন্যদিকে, পর্তুগালের গ্রুপে তাদের মূল প্রতিপক্ষ কলম্বিয়া। আছে এশিয়ার দেশ উজবেকিস্তান আর আন্তঃমহাদেশীয় প্লে-অফ বিজয়ী (ডিআর কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া) একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *