রেমিট্যান্স খরচ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের খরচ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা প্রবাসীদের পাঠানো প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে।
সার্কুলারের আওতায় প্রতিদিনের লেনদেনের তথ্য পরবর্তী দিনে দুপুর ১২টার মধ্যে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। এতে রেমিট্যান্সের খরচ, ফি, ভ্যাট, ডলারের বিনিময় হারসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশ ব্যাংক এসব তথ্য বিশ্লেষণ করে প্রবাসীদের রেমিট্যান্স খরচ কমানোর উপায় বের করবে। বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং ব্যাংকগুলোর মুদ্রা বিনিময় হার সমন্বয়েও পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এই নতুন উদ্যোগ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

