মস্কোতে পাঁচ ঘণ্টার বৈঠক: কী হলো যুক্তরাষ্ট্র–রাশিয়া আলোচনার ফল?

আন্তর্জাতিক রাজনীতি
মস্কোতে পাঁচ ঘণ্টার বৈঠক: কী হলো যুক্তরাষ্ট্র–রাশিয়া আলোচনার ফল?
মস্কোতে প্রায় পাঁচ ঘণ্টা চলা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার পরও চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন—এমন অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। রাশিয়ার দাবি, আলোচনায় কিছু বিষয় গ্রহণযোগ্য মনে হলেও কিছু প্রস্তাব মোটেও মানার মতো নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পু/তিন মার্কিন প্রস্তাব খারিজ করেছেন—এমন বক্তব্য ‘ভুল’। আলোচনাকে নীরব ও শান্ত পরিবেশে রাখা বেশি ফলপ্রসূ হয় বলে বৈঠকের বিস্তারিত প্রকাশ করতে রাজি হয়নি রাশিয়া।
বৈঠকটির আগে কয়েক ঘণ্টা অপেক্ষায় ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৈঠকের পর উইটকফ জানান, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে কিছু মার্কিন প্রস্তাব নিয়ে রাশিয়া আলোচনা করেছে। দুই পক্ষের কাজ এখনো বাকি।
এর আগে মার্কিন প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি ওঠে, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার সর্বোচ্চ দাবি তালিকাকে নিজস্ব শান্তি পরিকল্পনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। এ বিষয়েও এখনো মন্তব্য করেনি ওয়াশিংটন।
মঙ্গলবার মস্কোর একটি বিনিয়োগ ফোরামে পু/তিন বলেন, ইউরোপ ইউক্রেন যুদ্ধ থামাতে আগ্রহী নয় এবং যুক্তরাষ্ট্রকেও বাধা দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন—ইউরোপ যদি যুদ্ধ চায়, রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *