কক্সবাজার ও চট্টগ্রামে মাঝরাতে ভূমিকম্প

দেশের খবর সর্বশেষ
কক্সবাজার ও চট্টগ্রামে মাঝরাতে ভূমিকম্প
কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার বাসিন্দারা কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন টের পান।
এখন পর্যন্ত কোনো ক্ষ/য়ক্ষ/তির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, কম্পনের মাত্রা বেশি ছিল না এবং স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড মাত্র। অনেকেই আতঙ্কে ঘর থেকে বের হয়ে এসেছেন।
আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং। একই তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (USGS)ও।
গত ২১ নভেম্বর থেকে বাংলাদেশে ভূমিকম্প অনুভূতির ধারা অব্যাহত রয়েছে। ২১ নভেম্বর নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্পের পর থেকে বিভিন্ন সময়ে মৃদু কম্পন দেশজুড়ে অনুভূত হচ্ছে। এটি আজকের ঘটনার মাধ্যমে এই শৃঙ্খলে অষ্টমবারের মতো অনুভূত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *