শ্রীলঙ্কায় বন্যায় বি/পর্যয়, বাংলাদেশিদের জন্য জরুরি স/তর্কবার্তা

আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় বন্যায় বি/পর্যয়, বাংলাদেশিদের জন্য জরুরি স/তর্কবার্তা
শ্রীলঙ্কায় চলমান ভ/য়াবহ বন্যা ও ভূমিধসে দেশজুড়ে সং/কট দেখা দিয়েছে। আল-জাজিরার তথ্যমতে এখন পর্যন্ত অন্তত ৫৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত জরুরি বার্তায় হাইকমিশন জানিয়েছে—প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশি পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
হাইকমিশন জানায়—কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, যাতায়াতে সমস্যা হয়, আবাসস্থলে ফিরতে না পারেন, বা যেকোনো জরুরি সহায়তা প্রয়োজন হয়, তাহলে দ্রুত হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
জরুরি যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে:
‪+94 71 760 6394‬
‪+94 71 368 0461‬
হাইকমিশনের পরামর্শ—অবশ্যই শান্ত থাকুন, হোটেল/বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দু/র্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। সকল পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *