গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়া অনুপ্রেরণা: নাহিদ ইসলামের মন্তব্য
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বেগম খা/লেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াইয়ে তিনি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
নাহিদ ইসলাম বলেন, ফ্যা/সিবাদী রাষ্ট্রচক্রের নিপীড়ন, বারবার মি/থ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও বেগম জিয়ার অটল মনোবল জাতীয় রাজনীতিতে এক উদাহরণ হয়ে আছে। তার আপোষহীন অবস্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।
তিনি আরও বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে স্বৈ/রতন্ত্রবিরোধী প্রতিটি আন্দোলন এবং পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধারের সময়ে বেগম জিয়ার দৃঢ় নেতৃত্ব দেশের মানুষকে সাহস জুগিয়েছে। বহু প্রজন্ম তাকে সহনশীলতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে দেখে।
বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক উত্তরণের এই সময়টিতে বেগম জিয়ার উপস্থিতি ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

