৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক রাজনীতি
৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন ইসরায়েলি সেনাপ্রধান
ইসরায়েলের চিফ অব স্টাফ আইয়াল জমির রোববার জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হা/মলার সময় আইডিএফের প্রস্তুতি ও প্রতিক্রিয়ায় বড় ধরনের ঘাটতি ছিল। এর দায়ে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত এবং কয়েকজনকে তিরস্কার করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গোয়েন্দা অধিদপ্তর, অপারেশনস অধিদপ্তর এবং গাজা-দায়িত্বপ্রাপ্ত সাউদার্ন কমান্ডের সাবেক প্রধানরা। একজনকে জানানো হয়েছে তার সামরিক ক্যারিয়ার শেষ; আরেকজন পদত্যাগ করেছেন।
আইয়াল জমির বলেন, “৭ অক্টোবর আইডিএফ তার প্রধান দায়িত্ব—রাষ্ট্রের নাগরিকদের সু/রক্ষা দিতে—ব্যর্থ হয়েছে। এটি ছিল গুরুতর, স্পষ্ট ও পদ্ধতিগত ব্যর্থতা।”
২০২৩ সালের ওই হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫০ জনকে আটক করা হয়। এরপর ইসরায়েল গাজায় স্থল ও বিমান অ/ভিযান চালায়, যা উপত্যকায় ব্যাপক ধ্বং/সযজ্ঞের কারণ হয়েছে।
জাতীয় তদন্ত কমিশন এখনও গঠিত হয়নি, যদিও তেল আবিবে বি/ক্ষোভকারীরা কমিশন গঠনের দাবি জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যু/দ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *