অধিনায়ক নিয়ে নতুন ভাবনায় শ্রীলংকা

খেলাধুলা
অধিনায়ক নিয়ে নতুন ভাবনায় শ্রীলংকা
বিশ্বকাপের আগে অধিনায়ক নিয়ে নতুন করে ভাবনায় শ্রীলংকান ক্রিকেট । অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে শ্রীলংকা তবে, প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা জানিয়েছেন, পরিবর্তনের বিষয়টি বিবেচনাধীন থাকলেও অধিনায়কত্ব নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । থারাঙ্গার মতে,খুব একটা ভালো ফর্মে না থাকায় আসালাঙ্কাকে এই পুনর্মূল্যায়নের কারণ। চলমান পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই তাকে দেশে পাঠানো হয়েছিল। থারাঙ্গা আরো বলেন, ‘এই সিরিজের পর আমাদের সেরা অপশনগুলো বিবেচনা করতে হবে। বিশ্বকাপ সন্নিকটে তাই বড় পরিবর্তন ঝুঁকিপূর্ণ। কোচের সঙ্গে আলোচনা করে দল ও দেশের জন্য যা ভালো, সেটাই করতে হবে।’
তিনি আরও জানান, পাকিস্তান সফর শুরুর আগেই অধিনায়ক বদলের বিষয়টি আলোচনায় ছিল। তাই দাসুন শানাকাকে সহ-অধিনায়ক করা হয়েছিল। শানাকা আগেও শ্রীলংকা নেতৃত্ব দিয়েছেন। থারাঙ্গার ভাষায়, ‘এটা আমাদের আরেকটা বিকল্প দেওয়ার জন্যই ।
থারাঙ্গার ভাষায়, ‘চারিথই আমাদের অধিনায়ক। অসুস্থতার কারণেই দাসুনকে স্ট্যান্ড-ইন অধিনায়ক করা হয়েছে। আমাদের পরিকল্পনায় এখনও চারিথই বিশ্বকাপের অধিনায়ক। কি হয় দেখছি—এখনও কোনও সিদ্ধান্ত নেই। টি-টোয়েন্টিতে চারিথ রান পাচ্ছে না, আর অসুস্থতার কারণেই তাকে দেশে ফিরতে হয়েছে।’ তিনি আরও জানান, মিডল অর্ডারে শ্রীলংকা সমস্যা আছে। ধারাবাহিকতা নেই। তাই আসালাঙ্কা খেলতে না পারলে বিকল্প দরকার ছিল। তবুও, থারাঙ্গা বিশ্বাস করেন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আসালাঙ্কা।
টি-টোয়েন্টিতে আসালাঙ্কা কখনও শ্রীলংকা নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠতে পারেননি। ৬৮ ইনিংসে তার স্ট্রাইক রেট মাত্র ১২৬। ২০২৫ সালেও তার পারফরম্যান্স আশানুরূপ নয়। ১২ ইনিংসে ১২২ স্ট্রাইকরেটে ১৫৬ রান করেছেন তিনি। তার নেতৃত্বে শ্রীলংকা জিতেছে ১১ ম্যাচ জিতলেও হেরেছে ১৪ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *