সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে নিয়ে চমক দেখালো নোয়াখালী

খেলাধুলা
সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে নিয়ে চমক দেখালো নোয়াখালী
জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে সরাসরি দলে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জায়গা পাওয়ার পরই চমক দেখাতে শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল নিলামের আগেই সরাসরি চুক্তিতে খেলোয়াড় ও কোচিং স্টাফ দলে ভেড়ানোর কাজ শুরু হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বিদেশি ক্রিকেটার হিসেবে দলে যোগ দিতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার জনসন চার্লস। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।এবারের বিপিএলে নোয়াখালীর মালিকানা পেতে আবেদন করে বাংলা মার্ক লিমিটেড। তবে প্রাথমিক বাছাইয়েই তারা বাদ পড়ে। দুই ধাপ যাচাই-বাছাইয়ে টিকে থাকা দুই প্রতিষ্ঠান—নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলসের মধ্যে দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা এবং নাবিল গ্রুপকে রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানা দেয় বিসিবি।
উল্লেখ্য ৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের আসর সময়ের আগেই শেষ করতে চায় বিসিবি। পুরো ইভেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *