আর্লিং হল্যান্ডের শততম গোলের রেকর্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

খেলাধুলা
আর্লিং হল্যান্ডের শততম গোলের রেকর্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি
ফুলহ্যামের জালে বল পাঠিয়ে প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের সেঞ্চুরি করলেন ম্যানচেস্টার সিটি তারকা।প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ম্যাচের সপ্তদশ মিনিটে শত গোলের মাইলফলকে পৌঁছান হলান্ড। বাঁ দিক থেকে জেরেমি ডোকুর পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে, প্রথম ছোঁয়ায় জোরাল শটে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন রেকর্ডটি গড়েন তিনি।ইংল্যান্ডের শীর্ষ লিগে ১০০ গোল করতে হলান্ডের লাগল ১১১ ম্যাচ। আগের দ্রুততম শত গোলের চেয়ে তার ১৩ ম্যাচ কম লাগল; ১২৪ ম্যাচে পূর্বের রেকর্ডটি গড়েছিলেন অ্যালান শিয়েরার।
মঙ্গলবার রাতে তিন গোলে পিছিয়ে পড়ার পর, কোনোমতে একটি শোধ করল ফুলহ্যাম। বিরতির পর প্রথম ১০ মিনিটের মধ্যে আরও দুই গোল করল ম্যানচেস্টার সিটি। চার গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে এরপর ফুলহ্যাম যেভাবে পাল্টা জবাব দিল, অসাধারণ। শেষ পর্যন্ত যদিও ফেভারিটদের আটকাতে পারেনি তারা। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে দ্বিতীয়ার্ধের নাটকীয়তায় ভরা লড়াই শেষে ৫-৪ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *