টি-টোয়েন্টিতে কোহলি এবং তামিমকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

খেলাধুলা
টি-টোয়েন্টিতে কোহলি এবং তামিমকে ছাড়িয়ে গেলেন বাবর আজম
রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলার পথে এক দিনে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তান ক্রিকেটের সেনসেশন বাবর আজম। ৭টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৭৪ রানের ইনিংস খেলেন আর সেই সাথে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে ছুঁয়ে ফেললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে।শুধু কোহলিকেই নয় বরং এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে রান সংগ্রহে তিনি ছাড়িয়ে গেছেন বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার তামিম ইকবালকেও।তামিম ইকবাল তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৯১টি ম্যাচ খেলে ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে মোট ১৫ হাজার ২৪৯ রান করেছিলেন। অপরদিকে, বাবর আজম জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসটি খেলার আগে পর্যন্ত ৩৩৪ ম্যাচে অংশ নিয়ে ৩২টি সেঞ্চুরি আর ১০৫টি ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৫৯ রান করে তামিমকে পেছনে ফেলেছেন।
বিরাট কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাবর আজম এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ৭৪ রানের ইনিংস খেলার পথে এটি ছিল বাবরের ৩৮তম টি-টোয়েন্টি ফিফটি। ১২৫ ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি আর ৩৮টি ফিফটির সাহায্যে ৪ হাজার ১৮৮ রান করে টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্থাপন করেছিলেন বিরাট কোহলি। অন্যদিকে, বাবর আজম ইতোমধ্যে ১৩৪ ম্যাচে তিন সেঞ্চুরি এবং এই ৩৮টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৩৯২ রান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *