দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন সোনম কাপুর

বিনোদন
দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন সোনম কাপুর
বলিউড তারকা সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন সুখবর। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “মা”—এর পরই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে যায় তার টাইমলাইন।
স্বামী আনন্দ আহুজাও পোস্টটি শেয়ার করে মন্তব্য করেছেন, “ডাবল ট্রাবল”—যার বাংলা অর্থ, ‘দ্বিগুণ ঝামেলা’। মজার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার ঝড় ওঠে।
২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন সোনম ও আনন্দ আহুজা। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। তিন বছরের ব্যবধানে আবারও বাবা-মা হতে চলেছেন এ তারকা দম্পতি।
বিয়ের পর থেকে অভিনয়ে খুব একটা নিয়মিত নন সোনম। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। উল্লেখ্য, ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা যায় ২০২৩ সালের ক্রা/ইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *