নেটিজেনদের সমালোচনা ভাবনাকে প্রভাবিত করতে পারে না

বিনোদন লাইফ স্টাইল
নেটিজেনদের সমালোচনা ভাবনাকে প্রভাবিত করতে পারে না
দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি নেটিজেনদের সমালোচনা ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা মন্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, নেটিজেনদের প্রশংসা বা সমালোচনা তার উপর কোনোভাবেই প্রভাব ফেলতে পারে না।
এক সাক্ষাৎকারে নামহীন ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনা সম্পর্কে প্রশ্ন করা হলে ভাবনা বলেন, “একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই। প্রোফাইলে ঢুকে দেখবেন ফেক অ্যাকাউন্ট। এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমার কিছু যায় আসে না।”
অভিনেত্রী আরও জানান, নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখাই তার মূল নীতি। সমালোচনা বা প্রশংসা—দুটোরই তার জীবনে প্রভাব সীমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *