৪৩ বছর কারাগারে কাটানোর পরও অভিবাসন কর্মকর্তাদের কবলে সুব্রামানিয়াম ভেদম

আন্তর্জাতিক
প্রায় ৪৩ বছর ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে দোষারোপের শিকার সাব্রামানিয়াম ‘সুবু’ ভেদমকে এ মাসের শুরুর দিকে নতুন প্রমাণের ভিত্তিতে আদালত নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছে। তবে মুক্তির আনন্দ কিছুদিন স্থায়ী হয়নি, অভিবাসন কর্মকর্তারা তাকে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা শুরু করেছেন।
ভেদমের আইনজীবীরা বিতাড়নের নির্দেশ স্থগিত করতে লড়ছেন, আর পরিবার চেষ্টা করছে তাকে স্থায়ীভাবে নিরাপদ রাখতে। ভারতীয় বংশোদ্ভূত হলেও ভেদম শৈশব থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি স্থায়ী বৈধ বাসিন্দা এবং গ্রেফ/তারের আগে নাগরিকত্বের আবেদনও করেছিলেন। তার বাবা-মা দুজনই মার্কিন নাগরিক ছিলেন।
ভেদমকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল সাবেক রুমমেট টম কিনসারের হ/ত্যা/র মাম/লায়। তবে ১৯৮৮ সালের একটি দেশান্তর আদেশের কারণে তাকে পুনরায় আট/ক করা হয়। ওই আদেশ অনুযায়ী, হ/ত্যা মাম/লার সাজা বাতিল হলেও মাদ/ক মাম/লার সাজা এখনও বহাল।
ভেদমের পরিবার জানিয়েছে, তার দীর্ঘদিনের ভালো আচরণ, তিনটি ডিগ্রি অর্জন এবং কারাগারে সমাজসেবা মূলক কর্মকাণ্ডের বিষয়গুলো বিবেচনা করা উচিত। তার বোন সরস্বতী ভেদম বলেন, ‘আমরা তাকে বুকে জড়াতে পারার আগেই তাকে নিয়ে যাওয়া হলো। তিনি নিরপরাধ প্রমাণিত হয়েছেন, কিন্তু তা কোনো মূল্য পেল না।’
আইনজীবী আভা বেনাচ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ভেদমকে ভারতে পাঠানো হলে এটি তার জীবনে আরেকটি অন্যায় হবে। তার ভাষ্য, ভেদম ইতিমধ্যেই ইতিহাসের দীর্ঘতম ভুল সাজা ভোগ করেছেন।
ইতিহাসে, ১৯ বছর বয়সে সাবেক রুমমেটকে হ/ত্যা/র অভিযো/গে ১৯৮২ সালে যাবজ্জীবন কারা/দ/ণ্ডে দ/ণ্ডিত হন ভেদম। পরবর্তীতে ১৯৮৪ সালে মা/দ/ক মাম/লায় আরও দুই বছর ছয় মাস থেকে পাঁচ বছরের সাজা পান। চার দশক জেলের পরও, বর্তমানে তার জীবন স্বাভাবিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *