মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কা/রাদণ্ড
অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। রায়টি শুক্রবার (২৬ ডিসেম্বর) ঘোষণা করা হয়।
নাজিবের বিরুদ্ধে আনা ২১টি অর্থপাচার এবং ৪টি ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সবগুলোতে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। আদালতের তথ্য অনুযায়ী, তিনি সরকারের ১এমডিবি তহবিল থেকে ২.২ বিলিয়ন রিঙ্গিত নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
আদালতের বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ রায় ঘোষণা করে বলেন, “আসামিপক্ষ দাবি করেছিলেন যে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু অকাট্য ও অখণ্ডনীয় প্রমাণ সব দাবি খণ্ডন করেছে। এটি স্পষ্টভাবে দেখায় যে নাজিব ১এমডিবিতে তার পদ ও ক্ষমতার অপব্যবহার করেছেন।”
আল জাজিরা জানিয়েছে, নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ১এমডিবি উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালীন সময়ে। ক্ষমতার অপব্যবহারের প্রতিটি অভিযোগের জন্য ১৫ বছর করে এবং অর্থপাচারের প্রতিটি অভিযোগের জন্য ৫ বছর করে সাজা দেওয়া হয়েছে। তবে সবগুলো সাজা একসাথে কার্যকর হবে।
এর আগে ২০২০ সালে দুর্নীতির অন্য এক মামলায় নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে ছয় বছরে নামিয়ে আনা হয়। এবার দ্বিতীয় মামলায় তার বিরুদ্ধে নতুন রায় কার্যকর হলো।
#নাজিবরাজাক #মালয়েশিয়া #দুর্নীতি #আন্তর্জাতিকসংবাদ #1MDB
#NajibRazak #Malaysia #Corruption #InternationalNews #1MDB

