অগ্নি/কাণ্ডে সতর্ক থাকার নির্দেশ মাউশির, শিক্ষাপ্রতিষ্ঠানে জারি সতর্কতা

দেশের খবর
সারা দেশে সাম্প্রতিক ভয়াবহ অগ্নি/কাণ্ডের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নিদু/র্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
রোববার মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, দপ্তর, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে নিজ নিজ রুমের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখতে হবে। পাশাপাশি এসির প্লাগ খুলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে এসব বিষয় যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশনা সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, জেলা ও উপজেলা শিক্ষা অফিসসহ মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।
সম্প্রতি দেশে একের পর এক অগ্নি/কাণ্ডের ঘটনায় প্রা/ণহা/নি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর এ উদ্যোগ নিয়েছে মাউশি।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নি/কাণ্ডে ১৬ জনের মৃ/ত্যু হয়। এর আগে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় ১৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকা/ণ্ডের ঘটনা ঘটে, যা দেশের অগ্নি-নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *