৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পথে, আমানত ফেরতের আশ্বাস

দেশের খবর

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পথে, আমানত ফেরতের আশ্বাস

দেশের নন-ব্যাংক আর্থিক খাতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৯টি রুগ্ন আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের উদ্যোগ নেওয়া হলেও আপাতত তিনটি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে এবং বাকি ৬টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব প্রতিষ্ঠান অবসায়নের পথে যাচ্ছে সেগুলো হলো—ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং ৭৫ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত খে/লাপি ঋণের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তি আমানতকারীরা রমজানের আগেই তাদের মূল টাকা ফেরত পাবেন, তবে কোনো সুদ দেওয়া হবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আর্থিক খাতে বড় সংস্কারের ইঙ্গিত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

#আর্থিক_প্রতিষ্ঠান #বাংলাদেশ_ব্যাংক
#NBFI #BangladeshBank #FinancialCrisis

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *