টানা হারের পর জয়ের স্বাদ পেলো বাংলাদেশ

খেলাধুলা
অবশেষে জয় মিলেছে কিন্তু এই এক জয় যে খুব স্বস্তির সেটাও বলা যায়না কারণ মাঠ যখন মিরপুর । বিগত কয়েক বছরে পৃথিবীর যত বড় পড়াশক্তির টিম গুলোর সাথে বাংলাদেশ খেলেছে তারা কেউই মিরপুরে টিম বাংলাদেশের সাথে তেমন সুবিধা করতেই পারেনি গত কালকের ম্যাচেও এর ব্যাতিক্রম হয়নি ব্যাপারটা অনেকটা এরকম যে মিরপুর হলেই যেন খুলে যায় বাংলাদেশের জয় ভাগ্য । তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটেই টানা হারের বৃত্তে আটকে ছিল বাংলাদেশ । সবশেষ ১২ ওয়ানডেতে ১১টিতেই হার নিয়ে মাঠ ছেড়েছিল টিম বাংলাদেশ অবশেষে জয়ের ধারায় ফিরেছে মেহেদি হাসান মিরাজের দল।
শনিবার (১৮ অক্টোবর) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২০৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজেও ইনিংস ।
এই জয়ে বড় অবদান রাখেন লেগস্পিনার রিশাদ হোসেন। ম্যাচে ৯ ওভারে ৩৫ রানের বিনিময়ে একাই ৬ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। একদিনের ক্রিকেটে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার । সেই সাথে যেকোনো বাংলাদেশি স্পিনারেরও ওয়ানডেতে সেরা বোলিং ফিগারও এটি।
একই ভেন্যুতে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *