পুলিশ সংস্কারে জাপানের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পুলিশ বাহিনী পুনর্গঠন ও আধুনিকায়নে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। জাইকার মাধ্যমে মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় প্রকল্পে সহায়তা দিয়েছে।
তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি প্রকল্পে জাপান ইতোমধ্যে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার, প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন ও ট্রাফিক ব্যবস্থাপনায় আরও সহযোগিতা আশা করছে বাংলাদেশ।
বৈঠকে আইনশৃঙ্খলা, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
#পুলিশ_সংস্কার #জাপান #স্বরাষ্ট্রমন্ত্রী #বাংলাদেশ
#PoliceReform #JapanBangladesh #HomeMinister #SecurityCooperation

