সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন পেছাল
শেয়ারবাজারে কারসাজি ও অর্থপাচারের অভিযোগে করা মাম/লায় জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান-সহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
মাম/লাটি তদন্ত করছে দু/র্নীতি দমন কমিশন। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২০ মে নির্ধারণ করেছেন।
এজাহারে বলা হয়েছে, আসা/মিরা বিও অ্যাকাউন্টের মাধ্যমে সিরিজ ট্রানজেকশন ও কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষ/তিগ্রস্ত করেছেন। এতে প্রায় ২৫৬ কোটি টাকার আর্থিক ক্ষ/তির অভিযোগ রয়েছে।
#সাকিব #শেয়ারবাজার #দুদক #আদালত
#Shakib #StockMarket #ACC #BangladeshCourt

