সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ভারত

খেলাধুলা

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত। ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেও শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে জিম্বাবুয়ে।
এদিন আগে ব্যাট করে ভারত তোলে ২৫৬ রান। ভারতের হয়ে ফিফটি করেন হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা। অন্য ব্যাটাররাও ঝড়ো ইনিংস খেলেন। সবচেয়ে কম ২৪ রান আসে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ৫ ওভারে তোলে মাত্র ৩৩ রান। পাওয়ারপ্লে শেষে স্কোর ছিল ৪৮/১। সপ্তম ওভারে আউট হন তাদিওয়ানাশে মারুমানি (২০)। ১০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৭৩/২। শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ১৮৪ রান—যা ক্রমেই কঠিন হয়ে ওঠে। তবু একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ব্রায়ান বেনেট। ১৩তম ওভারে যশপ্রীত বুমরাকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় অর্ধশতক। শেষ পর্যন্ত ৪৮ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন বেনেট। বেনেটের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন সিকান্দার রাজা (৩১)। তবে অর্শদীপ সিং-এর এক ওভারেই রাজা ও রায়ান বার্ল আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে যায়। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের লড়াই ব্যবধান কমালেও জয় থেকে অনেক দূরেই থাকতে হয়। এই জয়ে সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠার সমীকরণে টিকে থাকল ভারত।

#ক্রিকেট #ভারত #সেমিফাইনাল
#জিম্বাবুয়ে #ম্যাচ #বিসিসিআই
#বিশ্বকাপ #টি২০ #টুর্নামেন্ট
#cricket #india #semifinal
#zimbabwe #match #bcci
#worldcup #match #semifinal
#sports #sportsnews #tournament #JONODESH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *