টানা তিন সপ্তাহ পর কমল স্বর্ণের দাম

সর্বশেষ

টানা তিন সপ্তাহ পর কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক স্বর্ণবাজারে টানা তিন সপ্তাহ ঊর্ধ্বগতির পর অবশেষে দামে সংশোধন দেখা গেছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) স্বর্ণের দামে পতন হয়।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১১টা ৩৮ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.২ শতাংশ কমে দাঁড়ায় ৫,১৬৭.২৮ ডলারে। এর আগে টানা চার সেশনে মূল্যবৃদ্ধির ধারায় ছিল স্বর্ণ, এমনকি দিনের শুরুতে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানেও পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির স্বর্ণ ফিউচার ০.৭ শতাংশ কমে ৫,১৮৭.৪০ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষক ইলিয়া স্পিভাক বলেন, আগের দিনের বড় র‍্যালির পর বাজারে স্বাভাবিক সমন্বয় (ডাইজেশন) হচ্ছে।

ওয়াল স্ট্রিটে এআই-সংশ্লিষ্ট শেয়ারে বিক্রির চাপ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং ভূরাজনৈতিক উত্তেজনা বাজারে প্রভাব ফেলেছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার নীতিও বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে।

#স্বর্ণের_দাম #আজকের_স্বর্ণ #আন্তর্জাতিক_বাজার #ডলার #অর্থনীতি
#GoldPrice #GoldMarket #GlobalEconomy #DollarIndex #PreciousMetals

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *