হাসপাতালে ইমরান খান

আন্তর্জাতিক

হাসপাতালে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (পিআইএমএস)-এ চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছেন।

চিকিৎসকদের তথ্যমতে, তাকে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরীক্ষা শেষে তাকে স্থিতিশীল ঘোষণা করা হয়। প্রথম ডোজের পর দৃষ্টিশক্তির উন্নতি হওয়ায় এক মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়।

বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

#ইমরান_খান #পাকিস্তান #স্বাস্থ্য_আপডেট
#ImranKhan #Pakistan #MedicalUpdate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *