ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে বার্তা দিয়েছেন সাকিব আল হাসান
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫২-র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাত ১২টার পরপরই সাকিবের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিশেষ ছবি পোস্ট করা হয়। ছবিতে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সেইসব বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার।
এক স্ট্যাটাসে সাকিব লেখেছেন, ‘২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
#ক্রিকেট #বাংলাদেশ #খেলা
#সাকিব #বার্তা #ভাষা #আন্দোলন #শহীদ
#sports #Bangladesh #Cricket
#sakib #status #language
#martyrs #bengli #movement
#sports #jonodesh #sportsnews

